ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কুমিল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

  • আপডেট সময় : ১২:৫১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭
  • / 254
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ‍কোটবাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিয়মিত অভিযানের অংশ হিসেবে তল্লাশি চালাতে গেলে সেখানে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ।

বুধবার বিকেল ৫টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। এরইমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার লোকজনও সেখানে যাচ্ছে।

একই দিন সকালে মৌলভীবাজার পৌরসভার বড়হাট ও নাসিরপুর গ্রামে দুটি বাড়িতেও জঙ্গি আস্তানার সন্ধান পায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) সদস্যরা জানান, দুটি আস্তানাতেই বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক রয়েছে। সেখান থেকে জঙ্গিরা গ্রেনেড ছুড়ে মারে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ঢাকাসহ সিলেটে জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এর মধ্যে সিলেটের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় আতিয়া মহল নামের বাড়িতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলাবাহিনীর চারদিনের অভিযানে চার জঙ্গি নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

আপডেট সময় : ১২:৫১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭