ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাকিব হত্যা মামলার রায় ৪ এপ্রিল

  • আপডেট সময় : ১২:৫৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭
  • / 324
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনার শিশু রাকিব হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শেষ হয়েছে। আগামী ৪ এপ্রিল রায় ঘোষণা করবে হাইকোর্ট। বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের ডিভিশন বেঞ্চ উভয়পক্ষের শুনানি নিয়ে রায়ের জন্য এ দিন ধার্য করেন।

২০১৫ সালের ৩ আগস্ট শিশু রাকিবকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। এরপরই দ্রুত সময়ের মধ্যে মামলার চার্জশিট দাখিল করে পুলিশ। হত্যাকাণ্ডের চারমাসের মধ্যেই খুলনার একটি আদালত এই মামলার বিচার নিষ্পত্তি করে। ঐ আদালত প্রধান আসামি শরীফসহ দুইজনকে মৃত্যুদণ্ড দেয়। পরে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা রায় বাতিল চেয়ে হাইকোর্টে আপলি করে। পাশাপাশি মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য হাইকোর্টে মামলাটি ডেথ রেফারেন্স আকারে পাঠানো হয়। এরপরই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার পেপারবুক প্রস্তুতের জন্য হাইকোর্টের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেন। এরপরই পেপারবুক প্রস্তুত করার পর হাইকোর্টের এই বেঞ্চে মামলার ডেথ রেফারেন্স শুনানির জন্য পাঠানো হয়।

সালের ক্রম অনুযায়ী এই মামলাটি শুনানি হতো তাহলে বিচারপ্রার্থীদেরকে ২০২১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতো। কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেয়ায় মামলার ডেথ রেফারেন্স শুনানি হলো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাকিব হত্যা মামলার রায় ৪ এপ্রিল

আপডেট সময় : ১২:৫৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭