ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে গ্রামীণফোনের ২২ কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার মামলা

  • আপডেট সময় : ০৫:৫৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭
  • / 283
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি
গ্রাহকদের সাথে প্রতারনার অভিযোগে মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোনের ২২ কর্মকর্তার বিরুদ্ধেএকটি চট্টগ্রামে ্আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মুঠোফোনে লোভনীয় প্রস্তাবের বার্তা (এসএমএস) পাঠিয়ে প্রতারণার অভিযোগে আজ ২৯ মার্চ বুধবার চট্টগ্রাম চতুর্থ মহানগর হাকিম হারুন উর রশিদের আদালতে এ মামলা দায়ের করেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য এডভোকেট এস এইচ এম হাবিবুর রহমান আজাদ।

মামলার আসামীরা হলেন গ্রামীণফোনের প্রান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি (৫৫), প্রধান মানবসম্পদ কর্মকর্তা ও পরিচালক শরীফ আহমেদ (৫০), টেকনিক্যাল বিভাগের স্পেশালিস্ট আহমেদ মঞ্জুর উদ দৌলা (৫২), অর্থ তহবিলের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মো. শাহেদ (৫০), ট্রাস্টি বোর্ডের সদস্য মাইনুর রহমান ভুঁইয়া (৪৮), মঈনুল কাদের (৪৫), মঞ্জুর উদ দৌহা (৪৭), হেড অব এক্সটারনাল কমিউনিকেশান সৈয়দ তালাত কামাল (৪২) সহ ২২ জন ।

অভিযুক্তদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এর ৬৬(২)/৭৪ ধারায় অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়। আদালত অভিযোগটি তদন্ত নথিভূক্ত করে ব্যবস্থা নেয়ার জন্য সিএমপি’র ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি নির্দেশ দেন।
মামলার বাদি পক্ষের আইনজীবী এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদালত মামলাটি গ্রহণ করে এজহার হিসেবে নথিভূক্ত করার জন্য নগরীর ইপিজেড থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার বাদি মুঠোফোন ব্যবহারকারী নগরীর সিইপিজেড এর ব্যাংক কলোনি গেইটের জাফর ম্যানশানের তৃতীয় তলার বাসিন্দা হওয়ায় ইপিজেড থানা পুলিশকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে গ্রামীণফোনের ২২ কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার মামলা

আপডেট সময় : ০৫:৫৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭