ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঝিনাইদহে‘আল্লাহ’দলের সদস্য সহ মাদক ব্যবসায়ী আটক !

  • আপডেট সময় : ০৬:২৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭
  • / 448
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে জঙ্গি সদস্য লাল্টু শেখ (২৫) ও ইউসুফ আলী (৩০) নামের এক মোটর সাইকেল চোর ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ শুক্রবার ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। লাল্টু কালীগঞ্জ উপজেলার আজমনগর গ্রামের শাহাবুদ্দীন শেখের ছেলে ও ইউসুফ আলী হুদা ডাউটি গ্রামের আহম্মদ আলী মুন্সির ছেলে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, লাল্টু আল্লাহ দলের সদস্য। এলাকায় জঙ্গি সদস্য হিসেবেও তার জনশ্রুতি রয়েছে। ২০০৯ সালে লাল্টুসহ ১৪ জন ঝিনাইদহে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়। তার বিরুদ্ধে ঝিনাইদহ থানায় সন্ত্রাসী বিরোধী আইনে মামলা রয়েছে। যার নং ৩৩। তারিখ-২১/১১/২০০৯।

অপরদিকে ইউসুফ আলী এলাকার চিহিৃত মটর সাইকেল চোর ও মাদক ব্যবসায়ী। শহরের মটর সাইকেল চুরির ঘটনাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে সে জড়িত বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আজ শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে হাজতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহে‘আল্লাহ’দলের সদস্য সহ মাদক ব্যবসায়ী আটক !

আপডেট সময় : ০৬:২৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭