ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বনশ্রীতে বাসার সামনে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালঙ্কার ছিনতাই

  • আপডেট সময় : ০১:৩৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 167
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে তার বাসার সামনেই গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছ থেকে ২০০ ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়া হয় বলে দাবি করেছেন মো: আনোয়ার (৪৩) নামের ওই ভুক্তভোগী ব্যবসায়ী।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ওই ব্যবসায়ীর দোকান বনশ্রী ডি ব্লকে। প্রতিদিন তিনি দোকান থেকে রাতে বাসায় ফেরেন। রোববার বাসায় যাওয়ার সময় তাকে তিনটি মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা ঘিরে ধরে। এ সময় তার কাছে থাকা স্বর্ণালংকার লুট করা হয়।

ওসি আরো বলেন, মো: আনোয়ারকে লক্ষ্য করে ছিনতাইকারীরা গুলি ছোড়ে এবং ছুরিকাঘাত করে। তার শরীরে গুলি ও কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক বা চিহ্নিত করা যায়নি। তবে পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। ছিনতাইকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য কাজ করছে পুলিশ।

রামপুর থানা-পুলিশ সূত্র জানিয়েছে, ওই ব্যবসায়ী পুলিশের কাছে দাবি করেছেন, ছিনতাইকারীরা তার কাছ থেকে ২০০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে।

অপরদিকে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত অবস্থায় মো: আনোয়ারকে রাত ১২টার দিকে সেখানে নেয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। তার শরীরে চারটি গুলি লেগেছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বনশ্রীতে বাসার সামনে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালঙ্কার ছিনতাই

আপডেট সময় : ০১:৩৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫