ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সাভারে চাঁদাবাজির অভিযোগ এসআই গ্রেফতার

  • আপডেট সময় : ১২:২৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭
  • / 225
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভারে সিআইডি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় ট্রাফিক পুলিশের এসআই দুলালসহ দু’জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে সাভারের বাজার রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সাভার বাজার রোডের ব্যবসায়ী আমিনুর রহমান আজাদের কাছে সিআইডি পুলিশ পরিচয়ে দুলাল ও বারেক নামের দু’জন পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন।

তারা সত্যিকার অর্থে সিআইডি পুলিশ কিনা এ বিষয়ে আমিনুরের মনে সন্দেহ হলে অন্য ব্যবসায়ীদের খবর দেন। এ সময় দুলাল ও বারেককে চা পানে ব্যস্ত রাখেন তিনি।

এক পর্যায়ে অন্যরা এসে তাদের কাছে সিআইডি পুলিশের পরিচয়পত্র দেখাতে বলেন। পরিচয়পত্র দেখাতে না পারায় তাদের দু’জনকে আটক করে সাভার থানা পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ তাদের নিয়ে যায়।

সাভারে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর মো. আবুল হোসেন জানান, এসআই দুলালকে সাভার থেকে গত ২৯ মার্চ ময়মনসিংহ পুলিশ রেঞ্জে বদলি করা হয়েছে। ছুটির সময় তিনি শনিবার সকালে প্রতারণার অভিযোগে আটক হয়েছেন।

সাভার থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের হয়েছে। আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাভারে চাঁদাবাজির অভিযোগ এসআই গ্রেফতার

আপডেট সময় : ১২:২৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭