ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

দেবরের সঙ্গে অনৈতিক কাজে স্বামী-শাশুড়ির চাপ!

  • আপডেট সময় : ০১:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০১৭
  • / 298
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেবরের সঙ্গে অনৈতিক কাজের প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে।

রবিবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় আহত ওই গৃহবধূকে (২৩) বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, শনিবার রাতে তার শাশুড়ি ও স্বামী তাকে তার দেবর কাউসারের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বলেন। এতে রাজি না হওয়ায় তাকে কুড়ালের হাতল দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

গৃহবধূ জানান, তার শাশুড়ি তাকে বলেন, কাউসারের সঙ্গে জ্বীন আছে, তাই তার সঙ্গে শারীরিক সর্ম্পক করলে সংসারের উন্নতি হবে।

এমন প্রস্তাবে রাজি না হওয়ায় এক পর্যায়ে তাকে জোর করে দেবর কাউসারের ঘরে পাঠিয়ে দেয়া হয়।

সেখান থেকে পালিয়ে গিয়ে তিনি প্রতিবেশীদের সব ঘটনা বলে দেন। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী ও শাশুড়ি মিলে তাকে পিটিয়ে আহত করে।

এ ঘটনায়  তার স্বামী মানিক, শাশুড়ি আউলিয়া ও দেবর কাউসারের শাস্তি দাবি করেন।

ভুক্তভোগী গৃহবধূর মামা জানান, ৫ বছর আগে দেলুয়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মানিক মিয়ার সঙ্গে তার ভাগ্নির বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে নানাভাবে নির্যাতন করে আসছিল। মেয়ের সুখের কথা চিন্তা করে তাদের সব দাবি মেনে নিয়ে তার বাবা বিভিন্ন সময় টাকা দিত।

কিছুদিন আগে ওই গৃহবধূ কন্যাসন্তান জন্ম দেন। এরপর তাকে নির্যাতন করে বাবার বাড়ি থেকে আরো টাকা আনতে বলে। এতে সে রাজি না হওয়ায় পরিবারের সবাই তাকে সংসারের উন্নতি হবে বলে দেবর ভণ্ডপীর কাউসারের সঙ্গে অনৈতিক কাজ করতে চাপ দেয়। এমন প্রস্তাবে সে রাজি না হওয়ার তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

অভিযুক্ত শাশুড়ি আউলিয়া বেগম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের স্বামীর-স্ত্রীর মধ্যে বিভিন্ন সমস্যার কারণে মাঝে মধ্যেই ঝগড়া হয়। এ কারণে তাকে তার স্বামী শাসন করেছে।

আলোচিত গৃহবধূর ওই দেবর ভণ্ডপীর কাউসার দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাজার বানিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করে আসছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেবরের সঙ্গে অনৈতিক কাজে স্বামী-শাশুড়ির চাপ!

আপডেট সময় : ০১:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০১৭