ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

গায়ে আগুন দিয়ে নারী পুলিশের আত্মহত্যা, এসআই ক্লোজড

  • আপডেট সময় : ০৪:৪০:৩০ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০১৭
  • / 321
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের গৌরীপুরে গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুনে দিয়ে হালিমা আক্তার নামে এক নারী পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার বিকাল ৩টার দিকে থানার নারী পুলিশ ব্যারাকে এ ঘটনা ঘটে।

হালিমা আক্তার নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার গৌরাকান্দা গ্রামের মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন আকন্দের মেয়ে। তিনি ২০১১ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন।

এ ঘটনায় গৌরীপুর থানার এসআই মিজানুল ইসলামকে ক্লোজড করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, রোববার বিকাল ৩টার দিকে ডিউটি ছেড়ে ব্যারাকে যান হালিমা আক্তার। কিছুক্ষণ পরে ব্যারাক থেকে অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভালুকা উপজেলায় মহাসড়কে তার মৃত্যু হয়।

সূত্র আরও জানায়, এসআই মিজানুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে এ নারী কনস্টেবলের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায়। ধারণা করা হচ্ছে, প্রেম সংক্রান্ত ঘটনার জের ধরেই শরীরে আগুন দিয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহম্মদ হালিমা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজী ও গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার গৌরীপুর থানায় ছুটে আসেন।

এসময় তারা থানায় ডিউটিরত এসআই মিজানুল ইসলামকে গাড়িতে করে ময়মনসিংহে নিয়ে যান। পরে তাকে ময়মনসিংহ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার জানান, ঘটনার তদন্ত চলছে। জড়িত থাকলে তার (মিজানুল ইসলামের) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গায়ে আগুন দিয়ে নারী পুলিশের আত্মহত্যা, এসআই ক্লোজড

আপডেট সময় : ০৪:৪০:৩০ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০১৭