ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে বিঝু, বৈসু, সাংগ্রাই, চাংক্রান, বিষু মেলার উদ্বোধন পার্বত্য উপদেষ্টার

  • আপডেট সময় : ০৯:৪২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / 306
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তিন দিনব্যাপী বিঝু, বৈসু, সাংগ্রাই, চাংক্রান, বিষু মেলার উদ্বোধন করেছেন।

তিনি বুধবার রাজানীর মিরপুর ১৩ নম্বরের শাক্যমুনি বৌদ্ধ বিহারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

সভায় সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনযাত্রার মানের উন্নয়নে তাদের যে তিন চারটা প্রতিষ্ঠান আছে পার্বত্য জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ এবং ডেভলপমেন্ট বোর্ড এদের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট থেকে বের করে কিভাবে লাইভলিহুড কনসেপ্টে নিয়ে আসা যায়; সেটা নিয়ে তিনি সিরিয়াসলি কাজ করতে চান।

তিনি বলেন, ‘তারা যে পরিমাণ টাকা সরকার থেকে পান তার কিছু অংশ কি জীবনযাত্রার মানোন্নয়নে বিনিয়োগ করেছি? খুব সম্ভবত করি নাই। সরকার কি নিষেধ করেছিলো জীবনযাত্রার মান উন্নয়নে ব্যয় করতে? করে নাই। তাদের বিনিয়োগটা জীবনযাত্রার মান উন্নয়নে ব্যয় হওয়া দরকার।’

উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের লাইভলিহুড ডেভেলপমেন্টের পাশাপাশি কোয়ালিটি এডুকেশন প্রয়োজন আছে। আমরা অর্থনৈতিকভাবে পার্বত্য চট্টগ্রামকে ডাইনামিক করতে চাই।’

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিকী এবারের বিজু অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে।

তিন পার্বত্য জেলা থেকে তিন দিনের এই উৎসবে ৪৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন এবং ৩০টি স্টল পাহাড়ি আমেজে সজ্জিত করা হয়েছে।

মেলায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা, পার্বত্য হস্তশিল্প, খাবারসহ বিভিন্ন সরঞ্জাম বিক্রয় ও প্রদর্শনী চলছে। এই প্রদর্শনী পার্বত্য অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার এক অনন্য উদ্যোগ।

বিঝু, বৈষু, সাংগ্রাই, চাংক্রান, বিষু মেলা উদযাপন কমিটির আহ্বায়ক শুভাশীষ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাক্যমুনি বৌদ্ধ বিহারের সভাপতি, অধ্যক্ষ ভিক্ষু (ভান্তে) প্রজ্ঞানন্দ মহাথের, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মুশফিকুর রহমান, লে. কর্নেল পরিমল বিকাশ চাকমা।

এতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব সুবিমল চাকমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তনয়া দেওয়ান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীতে বিঝু, বৈসু, সাংগ্রাই, চাংক্রান, বিষু মেলার উদ্বোধন পার্বত্য উপদেষ্টার

আপডেট সময় : ০৯:৪২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫