ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বুলবুল-গউছকে বরখাস্তের আদেশ স্থগিত

  • আপডেট সময় : ০২:০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭
  • / 263
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র ও বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল এবং হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছের সাময়িক বরখাস্তাদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে তাদের বরখাস্তাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

বরখাস্তের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে তাদের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এই স্থগিতাদেশ দেন।

এর আগে গত রোববার দুই ঘণ্টার ব্যবধানে দেশের দুটি সিটি করপোরেশনের ও একটি পৌরসভার মেয়রকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। এরা হলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ। তারা তিনজনই বিএনপির নেতা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বুলবুল-গউছকে বরখাস্তের আদেশ স্থগিত

আপডেট সময় : ০২:০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭