ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

তথ্য না দেয়ার মামলায় তাহমিদের রায় আজ

  • আপডেট সময় : ০৩:৫৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭
  • / 256
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় পুলিশকে তদন্তে তথ্য না দেয়ার অভিযোগে তাহমিদ হাসিব খানের বিরুদ্ধে নন প্রসিকিউশন মামলার রায় আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঘোষণা করা হবে।

ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান এ রায় ঘোষণা করবেন।

এর আগে ২০ মার্চ রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান রায় ষোষণার জন্য  ৬ এপ্রিল দিন ধার্য করেন।

২০১৬ সালের ১৬ নভেম্বর ঢাকা মহানগর হাকিম নুর নবী ১৮ ডিসেম্বরের মধ্যে আদালতে হাজির হওয়ার সমন জারি করেন।
২৮ সেপ্টেম্বর ডিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের পরিদর্শক মো. হুমায়ুন কবীর তাহমিদের বিরুদ্ধে গুলশানের হামলায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ না পাওয়ায় ৫৪ ধারায় অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন এবং সরকারি কর্মচারির নোটিশের জবাব না দেয়ায় একটি নন প্রসিকিউশন (দণ্ডবিধি ১৭৬ ধারা) মামলা করেন।

গত ৫ অক্টোবর ঢাকা মহানগর হাকিম নুর নবী ৫৪ ধারা থেকে তাহমিদকে অব্যাহতি প্রদান করেন। ২ আগস্ট রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাহমিদকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশিসহ ২২ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খান পুলিশের নজরদারিতে ছিলেন।

জেএ/এআরএস/আরআইপি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তথ্য না দেয়ার মামলায় তাহমিদের রায় আজ

আপডেট সময় : ০৩:৫৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭