ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ভাইস চেয়ারম্যানের বাসা থেকে মহিলার লাশ উদ্ধার

  • আপডেট সময় : ১১:০৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০১৭
  • / 369
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেবী রাণী বসুর মানিকছড়িস্থ ভাড়াবাসার টয়লেট থেকে এক উপজাতি ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নানা জল্পনা-কল্পনা দেখা দিয়েছে। নিহত পাইমাপ্রু মারমা ৪ সন্তানের জননী।

মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ আবদুল রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পরকীয়ার জের ধরে পালিয়ে এসে জনগণ(উপজাতি) কর্তৃক আটক হওয়া মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে সামাজিক মান মর্যাদার ভয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মহিলা। এ নিয়ে অপমৃত্যু মামলা হয়েছে, মামলা নং-২।

স্থানীয় রাঙ্গামাটির কাউখালি উপজেলার নিচুপাড়া গ্রামের মালেয়শিয়া প্রবাসী পোয়াশি মারমার স্ত্রী পাইমাপ্রু এক প্রতিবেশী বাঙ্গালি যুবকের সাথে পরকীয়া প্রেমের সূত্র ধরে গত ৫ এপ্রিল পালিয়ে এসে লক্ষ্মীছড়ির মগাইছড়িতে জনৈক ইউপি সদস্যের বাড়িতে আশ্রয় নেয়। পরদিন স্থানীয় উপজাতি যুবকরা বিষয়টি টের পেয়ে পাড়া প্রধান কার্বারীদের মাধ্যমে ওই মহিলাকে জোরপূর্বক তুলে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এ ঘটনায় পাইমাপ্রু মারমার প্রেমিক পালিয়ে যায়।

এ ঘটনায় উপজাতি মহিলা পালিয়ে আসার ঘটনাটিকে উপজাতি রীতি অনুযায়ী শুক্রবার বিকালে বিচারের সময় নির্ধারণ করে তার বাবা-মা ও শ্বাশুর পক্ষকে খবর দিয়ে মহিলাকে উপজেলা ভাইস চেয়ারম্যান বেবী রাণী বসুর মানিকছড়িস্থ ভাড়াবাসায় নজরদারিতে রাখা হয়। শুক্রবার ওই মহিলার অভিভাবকরা কাউখালি থেকে মানিকছড়ি আসার আগেই ভাইস চেয়ারম্যানের পরিত্যক্ত টয়লেট থেকে তার ফাঁস দেওয়া লাশ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভাইস চেয়ারম্যানের বাসা থেকে মহিলার লাশ উদ্ধার

আপডেট সময় : ১১:০৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০১৭