ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ছাত্র-জনতা হত্যা মামলায় সিলেটে পাঁচ আওয়ামী লীগ নেতা কারাগারে

  • আপডেট সময় : ০৯:২৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার আসামি সিলেটের গোলাপগঞ্জের পাঁচ আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

মামলার আসমিরা আজ বৃহস্পতিবার দুপুরে আত্মসমর্পণ করলে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বিবাদী পক্ষের আইনজীবী প্রীতিষ দত্ত পিংকু জানান, তারা আদালতে জামিন চাইলে আদালত জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জামিন নামঞ্জুর হওয়া আওয়ামী লীগ নেতারা হলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, সাবেক পৌর কাউন্সিলর এম ফজলুল আলম ফজলু, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সাদেক আহমদ, আমুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন।

এর আগে, ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একাধিক হত্যা মামলা রয়েছে এই পাঁচ নেতার বিরুদ্ধে। তারা উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার সিলেটের আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন প্রার্থনা করলে আদালতে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছাত্র-জনতা হত্যা মামলায় সিলেটে পাঁচ আওয়ামী লীগ নেতা কারাগারে

আপডেট সময় : ০৯:২৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫