ঢাকা ১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাজধানীতে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের তিন সদস্য গ্রেফতার

  • আপডেট সময় : ১১:৪০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / 98
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর শ্যামপুরের জুরাইন এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের তিন সদস্যকে গ্রেফতার করেছে শ্যামপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- আরিয়ান সৈকত (২১), মো. ওমর (২০) ও ইয়ামিন হোসেন তরুণ (২০)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানান।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে জুরাইন খন্দকার রোডের মাশ-আল্লাহ হোটেলের সামনে ৫-৬ জন সদস্য সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীতে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের তিন সদস্য গ্রেফতার

আপডেট সময় : ১১:৪০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫