ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় : ১২:২৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 228
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে সামরিক বিমান সি-১৭ এ করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা।

শনিবার (২ আগস্ট) ইমিগ্রেশন পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটি থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করা হয়। যারই ধারাবাহিকতায় বাংলাদেশি অবৈধ অভিবাসীদেরও ফেরত পাঠাতে শুরু করে যুক্তরাষ্ট্র। দফায় দফায় এখন পর্যন্ত একশরও বেশি বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। এ দফায় নতুন করে আরও ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে।

ওয়াশিংটনের একটি সূত্র কালবেলাকে জানায়, ফেরত পাঠানো বাংলাদেশিদের মধ্যে কয়েকজনের নাগরিকত্ব যাচাই ও নথিপত্র জটিলতা রয়েছে। যাদের এ ধরনের সমস্যা রয়েছে তাদের দেশে ফিরতে ভোগান্তি হচ্ছে কিছুটা। এর আগে যারা ফিরেছেন তাদের কেউ কেউ কমার্শিয়াল ফ্লাইটেও এসেছেন, তবে এ দফায় যাদের ফেরত পাঠানো হচ্ছে তাদের সবাই আসছেন যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমানে।

ফেরত পাঠানোদের নাগরিকত্ব যাচাই ও নথি জটিলতা: বাংলাদেশ সরকারের সহযোগিতায় আটক ব্যক্তিদের পরিচয় ও নাগরিকত্ব যাচাই করে ফেরত পাঠানো হচ্ছে। এক্ষেত্রে যাদের বৈধ পাসপোর্ট রয়েছে, তাদের দ্রুত ফেরত পাঠানো হচ্ছে। মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারীদের জন্য বাংলাদেশ মিশন থেকে একমুখী ট্রাভেল পারমিট (TP) ইস্যু করা হচ্ছে। আর যাদের কোনো পরিচয়পত্র নেই, তাদের নাগরিকত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিশ্চিত করে TP দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১২:২৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫