সৌদিতে নির্মাণাধীন ভবনের ব্লক পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
- আপডেট সময় : ০৯:১২:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / 1
সৌদি আরবের মক্কা শহরে আল ইয়ামামা কোম্পানিতে কর্মরত অবস্থায় নির্মাণসামগ্রী মাথায় পড়ে ফয়সাল মিয়া (৩৬) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কটিয়াদী পৌরসভার নামা বোয়ালিয়া মহল্লার মো. চাঁন মিয়ার ছেলে ফয়সাল দীর্ঘ ১০ বছর ধরে প্রবাসে পরিবারে স্বচ্ছলতা আনার লক্ষ্যে কাজ করছিলেন। পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ১০ বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়ে ছিলেন তিনি। আমাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার রাতে কর্মস্থলে দায়িত্ব পালনকালে পাঁচতলা ভবনের ছাদ থেকে একটি ভারী নির্মাণ ব্লক সরাসরি ফয়সালের মাথায় এসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হলে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফয়সালের রুমমেট জাকির হোসেন মুঠোফোনে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফয়সালের বড় ভাই মো. সজল মিয়া জানান, ঘটনার পরপরই ভাইকে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। এদিকে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী কোহিনুর বেগম সন্তান নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। তিনি তার স্বামীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারি কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন। স্বামীর মুখটি শেষবারের মতো দেখার জন্য মরদেহটি দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার দাবি জানাই। এখন সন্তানদের নিয়ে কীভাবে চলব, তা বুঝতে পারছি না।
কটিয়াদী পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর আশরাফুল হক দাদন জানান, মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকে ফয়সালের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বৃদ্ধ বাবা-মা ও স্ত্রী-সন্তানের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। এই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়িয়ে ফয়সালের মরদেহ দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট মহলের সহযোগিতা কামনা করেছেন।

























