ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ ৩ জন আটক

  • আপডেট সময় : ১১:০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / 117
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছে।

আজ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানাধীন রেল স্টেশন সংলগ্ন বার্মাশীল রোড এলাকায় বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে।

আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অভিযানকালে বর্ণিত এলাকায় তল্লাশি চালিয়ে ৭৩৬ লিটার অবৈধ চোলাই মদ জব্দ করে। এ সময়ে মাদক তৈরি ও ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে সেকেন্দার ওরফে সিকুকে হাতেনাতে আটক করা হয়।

এছাড়াও, আরেকটি পৃথক অভিযানে বরগুনার তালতলী উপজেলা মডেল মসজিদ সংলগ্ন এলাকা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন ও রহিমা খাতুনকে আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়।

আটক ব্যক্তি এবং জব্দকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ ৩ জন আটক

আপডেট সময় : ১১:০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫