সাগরপাড়ে সী-গাল হোটেলের দখলে থাকা ৫ কোটি টাকার সরকারি জমি উদ্ধার
- আপডেট সময় : ০৩:২২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০১৭
- / 625
কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার সাগরপাড়ে হোটেল সী-গালের অবৈধ দখলে থাকা প্রায় ৫ কোটি টাকা দামের ৫০ শতক জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পরপরই সেখানে কাঁটাতারের বেঁড়া তৈরি করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ নজরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) পঙ্কজ বড়–য়া।
জানা যায়, সাগরপাড়ে তারকা মানের হোটেল সী-গাল নির্মাণকালে ৩০ ফুট প্রস্তের ৫০ শতক সরকারি জমি অবৈধ ভাবে দখলে নেয় হোটেল কর্তৃপক্ষ। দীর্ঘপর ওই জমি উদ্ধারের উদ্যোগ নেন প্রশাসন। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ১০টা থেকে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ নজরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) পঙ্কজ বড়–য়া নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত উদ্ধার অভিযান চালান।
অবৈধ দখলে থাকা জমিতে গড়ে তোলা সকল স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে সেখানে কাটাতারের বেঁড়া দেয়া হয়। এসময় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরাও অভিযানে অংশ নেন।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ নজরুল ইসলাম বলেন, ‘গত এক সপ্তাহ ধরে অবৈধ দখল উচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়। অবৈধ দখলে রাখা জমি পরিমাপের মাধ্যমে চিহ্নিত করা হয়। এর মধ্যে সী-গাল হোটেল কর্তৃৃপক্ষকে স্ব-উদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সময় সীমা বে*ধে দেয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে মধ্যে তা সরিয়ে নেয়নি। তাই প্রশাসন অভিযান চালিয়ে সরকারি জমি দখলমুক্ত করেছে।’
এছাড়াও সী-গাল হোটেলের সরকারি জমির দক্ষিণ পাশের হোটেল প্রাসাদ প্যারাডাইস, ফুড ভিলেজসহ আরো কয়েকটি প্রতিষ্ঠানের দখলে থাকা সরকারী জমি উদ্ধার ও অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান চলে।


























