ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৫৮,৮৩১ মামলা নিষ্পত্তি

  • আপডেট সময় : ১০:৫৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • / 126
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এ বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর)-এর মাধ্যমে ১ লাখ ৫৮ হাজার ৮৩১টি মামলা নিষ্পত্তি হয়েছে।

২০০৯ সাল থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রম নিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, এ সময়ে এডিআর-এর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে মোট ১ লাখ ৭৭ হাজার ২৫৪ মামলায়। এর মধ্যে ৩ লাখ ৬ হাজার ২৩ জন উপকারভোগীর মামলার নিষ্পত্তি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সরকারি খরচে ১২ লাখ ৬১ হাজার ৬৫০ জনকে আইনি সেবা দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত ও শ্রম আদালত এবং কারাগারে থাকা অসচ্ছল বন্দিরাও এ সেবার আওতায় ছিলেন।

দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৫৮,৮৩১ মামলা নিষ্পত্তি

আপডেট সময় : ১০:৫৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫