ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

প্লট জালিয়াতির অভিযোগে বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের মামলা

  • আপডেট সময় : ০৯:০০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 105
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিং এবং জালিয়াতি করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট হাতিয়ে নেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানান, আজ রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলা দু’টি করা হয়।

তিনি জানান, মামলায় বিচারপতি হিসেবে কর্মরত থাকাকালে শামসুদ্দিন চৌধুরী মানিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ৮২০ টাকার সম্পদের মালিকানা অর্জনপূর্বক তা দখলে রাখা এবং হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

অপরদিকে রাজউকের প্লট জালিয়াতির মামলায় এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ সাত জনকে আসামি করা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন- সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের স্ত্রী কাশমিরি কামাল, রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, রাজউক সদস্য আবু বক্কার সিকদার, এম মাহবুবুল আলম, সাবেক চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভুইয়া ও রাজউকের সাবেক সদস্য আব্দুল হাই।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার আশ্রয়ে মিথ্যা হলফনামা দাখিল করে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে মূল বরাদ্দ গ্রহীতার নামে বরাদ্দকৃত ১৮৮২০২ নং কোডের ১৬ নং সেক্টরের ১১৬ নং রাস্তার ৩৬ নং প্লট বরাদ্দ দিয়ে পরবর্তীতে লিজ দলিলের শর্ত ভঙ্গ করে ওই প্লট হস্তান্তর করার অনুমতি দিয়ে প্লটটি আত্মসাৎ করেছেন। দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৯/৪২০/১০৯ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলাটি করা হয়েছে।

দুদকের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেছেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্লট জালিয়াতির অভিযোগে বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় : ০৯:০০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫