ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

চরফ্যাশনে জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক শিক্ষার্থীকে জিয়া পরিষদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

  • আপডেট সময় : ০৬:৩৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / 114
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভোলার চরফ্যাশনে এসএসসি/দাখিল জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের চরফ্যাশন উপজেলা ও পৌর শাখা জিয়া পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার চরফ্যাশন পৌর শহরের ব্রজ গোপাল টাউন হলে এক অনুষ্ঠানে এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৪ আসনের সাবেক এমপি বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম বলেন, শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের এই কৃতিত্ব সামনের দিনগুলোতে ধরে রাখতে হবে।

তিনি বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীতে দেশ ও জাতির ভবিষ্যৎ। এ জন্য তাদেরকে ভালো মানুষ হতে হবে, হতে হবে পরিশ্রমী, তথ্যপ্রযুক্তি ও আন্তর্জাতিক ভাষা ইংরেজিতে দক্ষ হতে হবে।

নাজিম উদ্দিন আলম বলেন, বিএনপির শাসন আমলে পরীক্ষায় নকল ছিলো না, কিন্তু আওয়ামী লীগ গত ১৫ বছর পরীক্ষায় নকলে সয়লাব করে শিক্ষাক্ষেত্র ধ্বংস করেছে।

তিনি বলেন, শেখ হাসিনা ও তার দলের লোকেরা দেশের টাকা লুটপাট করছে বলেই জনরোষে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শহীদ জিয়ার দেখানো পথে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দুর্নীতিমুক্ত থেকে সবাইকে দেশের জন্য কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর শাহাদাৎ হোসেন সায়েদ।

জিয়া পরিষদ চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলম শাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চরফ্যাশন সরকারি কলেজের অধ্যাপক নজরুল ইসলাম, জিয়া পরিষদ উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি জাকির হোসেন, জিয়া পরিষদের পৌর শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই প্রমুখ।

কৃতি শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন সুমাইয়া রিয়া ও মাহাদী আল ইসলাম মাহি।

অনুষ্ঠানে অতিথিরা ১০৭ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্টসহ বৃত্তি তুলে দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জিয়া পরিষদ চরফ্যাশন পৌর শাখার সভাপতি হারুন অর রশিদ ও যুগ্ম সম্পাদক আজিজুর রহমান ।

অনুষ্ঠানের চরফ্যাশনের বিভিন্ন স্কুল কলেজের কৃতি শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চরফ্যাশনে জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক শিক্ষার্থীকে জিয়া পরিষদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

আপডেট সময় : ০৬:৩৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫