ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ভোলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • আপডেট সময় : ০২:২৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭
  • / 312
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঘেরের পানি সরানোকে কেন্দ্র করে মোঃ ইউনুস (৫০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার(২৫এপ্রিল) সকালে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

স্থাানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, শিবপুর গ্রামের মৃত মুকবুল আহাম্মদের ছেলে ইউনুসের সাথে দীর্ঘদিন ধরে স্থানীয় শরীফ সর্দার বাড়ীর লোকজনের সাথে জমিসংক্রান্ত বিরোধ চলছিল।

মঙ্গলবার সকাল ৮টার দিকে ইউনুস তার ঘেরে অতি বৃষ্টিতে জমে যাওয়া পানি ড্রেন করে সরাতে গেলে শরীফ সর্দার বাড়ীর লোকজনের সাথে বাকবিতন্ডা হয়। এসময় তারা ইউনুসকে মারধর করলে সে মাটিতে লুটে পরে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ভোলা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবির বলেন, প্রাথমিক ভাবে তারা জানতে পেরেছেন জমির পানি সরানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ভোলা সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় : ০২:২৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭