ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল ব্যাংকের সাবেক কর্মকর্তা ও ব্যবসায়ীসহ ১২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

  • আপডেট সময় : ০১:০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / 107
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

৪৯৬ কোটি ৩৭ লাখ টাকার দুর্নীতির অভিযোগে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের গুলশান কর্পোরেট শাখার সাবেক ম্যানেজার (বরখাস্তকৃত) ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডি. এম রফিকুল ইসলামসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

আজ দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. আনজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।

অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৯/৪২০/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়েরের করা হয়েছে।

মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন, ডেকিং স্মার্ট ব্যাটারি টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামছুল ইসলাম খান, ডেকিং স্মার্ট ব্যাটারি টেকনোলজি লিমিটেডের পরিচালক মো. ফারুক হোসেন, মো. নজরুল ইসলাম, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ফয়সাল জোবায়ের, তাসলিমা আক্তার, প্রিন্সিপাল অফিসার মো. মাহফুজুল ইসলাম, রোজিনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু রায়হান, জিও স্টিলের স্বত্বাধিকারী মো. জিয়াউর রহমানসহ অন্যান্যরা।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ন্যাশনাল ব্যাংকের সাবেক কর্মকর্তা ও ব্যবসায়ীসহ ১২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় : ০১:০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫