ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় : ১০:৩০:৫২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-গুলশান বিভাগ।

গ্রেফতারকৃতের নাম মো. নুরুল আমিন (২৭)। শনিবার রাতে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃত মো. নুরুল আমিন সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতো।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ১০:৩০:৫২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫