ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ

  • আপডেট সময় : ১১:২১:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / 172
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নেপালে পানবাড়ি পর্বতশৃঙ্গ আরোহনের সময় দুই ইতালীয় পর্বতারোহী নিখোঁজ হয়েছেন বলে আজ সোমবার জানিয়েছেন দেশটির পর্যটন কর্মকর্তারা। সম্প্রতি সাইক্লোন মোন্থা অঞ্চলের আবহাওয়া বিপর্যস্ত করে তোলে।

কাঠমাণ্ডু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নিখোঁজ পর্বতারোহীরা হলেন স্তেফানো ফারোনাতো এবং আলেসান্দ্রো কাপুটো। তারা তিন সদস্যবিশিষ্ট একটি দলের অংশ হিসেবে পশ্চিম নেপালের ৬ হাজার ৮৮৭ মিটার (২২,৫৯৫ ফুট) উচ্চতার পানবাড়ি পর্বতশৃঙ্গ জয় করার চেষ্টা করছিলেন।

নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা হিমাল গৌতম জানান, নিখোঁজ পর্বতারোহীদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।

তিনি বলেন, ‘তীব্র তুষারপাতের কারণে তারা ক্যাম্প-১ এ আটকে পড়েন এবং শনিবার থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই।’

গৌতম আরও জানান, দলের নেতা যিনি বেস ক্যাম্পে অবস্থান করছিলেন, তিনি নিরাপদে ছিলেন এবং রোববার হেলিকপ্টারে করে তাকে উদ্ধার করা হয়েছে।

গত সপ্তাহে ঘুর্নিঝড় মোন্থার প্রভাবে নেপালজুড়ে ভারী বৃষ্টি ও তুষারপাত হয়, যার ফলে জনপ্রিয় হিমালয়ান ট্রেকিং রুটে বহু পর্যটক ও পর্বতারোহী আটকা পড়েন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ

আপডেট সময় : ১১:২১:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫