ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতা খুন

  • আপডেট সময় : ০১:৫৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / 110
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের গুলিতে আবদুল মান্নান (৪০) নামে এক শ্রমিকদল নেতার মৃত্যু হয়েছে।

নিহত মান্নান, উপজেলার সরফভাটা ইউনিয়নের জিলানী মাদ্রাসা এলাকার বাসিন্দা মো. নাজেরের ছেলে। তিনি ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি। তবে স্ত্রী ও দুই কন্যা সন্তান নিয়ে চন্দ্রঘোনা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

আজ (শুক্রবার) দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বুলইন্যা বাপের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুলইন্যার বাড়ির কাছে সড়কের নির্জন জায়গায় মান্নানকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। সঙ্গে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও পড়ে ছিল। তবে হত্যাকারী ও ঘটনার কারণ এখনও জানা যায়নি।

ওসি আরও জানান, মান্নানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নির্জন রাস্তার ওই স্থানে তার মোবাইল ফোন পাওয়া যায়নি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা যায়, গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রবাসফেরত মান্নান বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতা খুন

আপডেট সময় : ০১:৫৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫