‘জর্জিয়া বাংলাদেশ সমিতি নির্বাচন ২০২৫’–কে কেন্দ্র করে বাবুল–হাসান প্যানেলের নির্বাচনী উত্তাপ
- আপডেট সময় : ০৭:৪৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / 301
মীর আহাম্মদ মীরু, মোহাম্মদ নুরু ভূইয়াঁ, জর্জিয়া, যুক্তরাষ্ট্র
আসন্ন জর্জিয়া বাংলাদেশ সমিতি নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০ নভেম্বর, রবিবার, সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত, জর্জিয়ার গ্লোরিয়া মল (৬৬৭৫ জিম কার্টার বুলেভার্ড, নরক্রস) প্রাঙ্গণে।

প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় সামাজিক নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রার্থীদের ব্যাপক প্রচারণা, মতবিনিময় সভা এবং বিভিন্ন উন্নয়নমুখী পরিকল্পনা সাজাতে ব্যস্ত সময় পার করছেন বাবুল–হাসান প্রার্থীরা।
সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আরেফিন (বাবুল) বলেন, “জর্জিয়ায় বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন, ঐক্য এবং সাংগঠনিক শক্তিকে আরও এগিয়ে নিতে আমরা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে আসছি। আমাদের লক্ষ্য শুধু নির্বাচন নয় প্রবাসীদের পাশে বাস্তব কাজের মাধ্যমে দাঁড়ানো। আমি চাই এমন একটি কমিটি গড়ে তুলতে, যেখানে স্বচ্ছতা, দায়িত্ববোধ ও সেবার মনোভাব থাকবে। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদেরকে এই যাত্রায় আরও শক্তিশালী করবে।”
সাধারণ সম্পাদক পদপ্রার্থী রউফ হাসান বলেন,“সাধারণ সম্পাদক হিসেবে আমি দায়িত্ব চাই কাজের জন্য, কথা নয়। আমরা এমন একটি সমিতি গড়তে চাই, যেখানে কমিউনিটির প্রতিটি মানুষ গুরুত্ব পাবে, তাদের কথা শোনা হবে, সমস্যার সমাধান দেওয়া হবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—যোগাযোগ, স্বচ্ছতা এবং দ্রুত সেবা নিশ্চিত করতে একটি কার্যকর টিম গঠন করবো। আপনাদের বিশ্বাস ও ভোট আমাদের কাজের গতি আরও বাড়াবে।
সহ–সভাপতি প্রার্থী এস. এম. রেজাউল হক (রেজা) বলেন“আমি চাই কমিউনিটির জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করতে, যেখানে যুক্ত হবে উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি এবং মানবিক সহায়তা। নেতৃত্ব মানে দায়িত্ব—আমরা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে প্রস্তুত।”

সহ–সভাপতি সঞ্জয় দাস রিপন বলেন, “জর্জিয়ার বাংলাদেশি পরিবারের বন্ধন আরও দৃঢ় করতে আমরা কাজ করবো। প্রবাসে একে অপরের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় শক্তি।”
যুগ্ম সাধারণ সম্পাদক এ. এস. এম. আবেদীন বলেন, “নতুন–পুরাতন সবার অংশগ্রহণে একটি আধুনিক ও সেবামুখী কমিটি গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সংগঠনকে গতিশীল রাখতে পরিকল্পিত কার্যক্রম হাতে নেওয়া হবে।”
সাংগঠনিক সম্পাদক আহমেদ ফুয়াদ সাদী বলেন, “সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে আমরা কাজ করবো। সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ, ইভেন্ট ম্যানেজমেন্ট, এবং নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা আমাদের মূল ফোকাস।”

অর্থ সম্পাদক এস. এম. গিয়াস উদ্দিন বলেন্ “সমিতির অর্থনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমার লক্ষ্য। সংগঠনের প্রতিটি ব্যয় ও আয়ের হিসাব সবার সামনে পরিষ্কার থাকবে।”
সাংস্কৃতিক সম্পাদক স্নিগ্ধা দত্ত বলেন,“বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং শেকড়ের গন্ধ প্রবাসে ছড়িয়ে দিতে আমরা আরও বৃহৎ উদ্যোগ গ্রহণ করবো।”
উপদেষ্টা/মহিলা বিষয়ক সিলভিয়া আফ্রিন ফারিয়া বলেন “নারীরা কমিউনিটির পথপ্রদর্শক। আমরা নারী নেতৃত্ব, অংশগ্রহণ এবং সাপোর্টের মাত্রা আরও বাড়াতে চাই।”
ক্রীড়া সম্পাদক শাওন চৌধুরী বলেন, “প্রবাসী তরুণদের সুস্থ জীবনযাপন ও মননশীল বিকাশে ক্রীড়া কার্যক্রম বাড়ানো হবে।

নির্বাহী সদস্য মোহাম্মদ এস হামিদ (কামাল), মোহাম্মদ মাসুদ, সোহরাব আহমেদ, মো. হুমায়ুন কবির, এবং মিজানুর মোড়ল বলেন “আমরা সবাই মিলে এমন একটি কমিউনিটি চাই যেখানে থাকবে সম্মান, সহযোগিতা, স্বচ্ছতা ও নিরাপত্তা। বাবুল–হাসান প্যানেল সেই ভবিষ্যৎ গড়তে প্রস্তুত। আমরা একসাথে কাজ করবো, প্রবাসীদের প্রত্যাশাকে সম্মান করবো, আর সংগঠনের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবো।”
জর্জিয়া বাংলাদেশ সমিতি নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বাবুল–হাসান প্যানেল সকলের কাছে সুষ্ঠু, দায়িত্বশীল ও উন্নয়নমুখী নেতৃত্বের অঙ্গীকার ব্যক্ত করেছে।
প্রবাসীদের আশা এই নির্বাচনের মাধ্যমে আসবে দক্ষ, সৎ এবং দায়িত্বশীল নেতৃত্ব, যারা প্রবাসী বাংলাদেশিদের জন্য এক নতুন দিনের পথ দেখাবে।




















