ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

কালীগঞ্জে বাল্য বিয়ে দেয়ার অপরাধে কাজীর জেল,বর পলাতক

  • আপডেট সময় : ০৪:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০১৭
  • / 363
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধিঃ বাল্য বিয়ে পড়ানোর অপরাধে ঝিনাইদহের কালীগঞ্জে আসাদুল ইসলাম (৫৫) নামের এক কাজীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড-দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে বগেরগাছী গ্রামে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান এ কারাদন্ড-প্রদান করেন। সাজাপ্রাপ্ত কাজী বগেরগাছি গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, মঙ্গলবার ভোরে বগেরগাছি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ও উপজেলার মান্দারবাড়ীয়া গ্রামের হযরত আলীর মেয়ে রিমির সাখে একই গ্রামের সাকিবের বাল্য বিয়ে পড়ানো হয়। আর বাল্য বিয়ে পড়ানোর কাজটি করেন কাজী আসাদুল ইসলাম। পরে গোপন সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সেখানে কাজীকে এক মাসের জেল প্রদান করে। তিনি আরো জানান, এ সময় পাত্র সাকিব ও তার বাবা পালিয়ে যায়।

ভ্রাম্যমান আদালতের বিচারক ছাদেকুর রহমান জানান, স্কুল পড়–য়া অপ্রাপ্ত বয়স্ক ছাত্রীকে বাল্য বিয়ে দেওযার অপরাধে আসাদুল ইসলাম নামের এক কাজীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ডদেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের সময় কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরিফা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম ও বারবাজার ক্যাম্পের এসআই রঞ্জন কুমার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কালীগঞ্জে বাল্য বিয়ে দেয়ার অপরাধে কাজীর জেল,বর পলাতক

আপডেট সময় : ০৪:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০১৭