ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

চট্টগ্রামের বরিশাল কলোনী থেকে ২৩০৬ বোতল ফেনসিডিল উদ্ধার

  • আপডেট সময় : ০২:৫৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০১৭
  • / 388
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে মাদকের আখড়া হিসেবে পরিচিত বটতলী রেলওয়ে ষ্টেশন সংলগ্ন  বরিশাল কলোনিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর থেকে চট্টগ্রাম রেল স্টেশন সংলগ্ন ওই কলোনিতে ব্লক রেইড শুরু করে নগর পুলিশ ৪ টি গর্ত থেকে ১১ বস্তায় ২৩০৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিনের অতিরিক্ত উপ-কমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান,বুধবার ভোর ৪টা থেকে নগর পুলিশের শতাধিক সদস্য নয়টি দলে ভাগ হয়ে অভিযান চালায়। অভিযানে কলোনির বিভিন্ন স্থানে মাটির নিচে পুঁতে রাখা ১১ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়। মাটি খুঁড়ে বিশেষ কৌশলে ড্রাম বসিয়ে ফেন্সিডিলগুলো রাখা হয়েছিল। ওই রকম চারটি গর্ত থেকে ১১ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

১১ বস্তায় ২৩০৬ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি পুলিশ। এরআগেও বিভিন্ন সময়ে ওই কলোনিতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালানো হয়েছে, তবে হোতারা ধরা না পড়ায় মাদক কারবারিদের তৎপরতা বন্ধ করা যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামের বরিশাল কলোনী থেকে ২৩০৬ বোতল ফেনসিডিল উদ্ধার

আপডেট সময় : ০২:৫৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০১৭