ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চট্টগ্রামের এনায়েত বাজারে পুকুর থেকে শতাধিক রাউন্ড গুলি উদ্ধার

  • আপডেট সময় : ০২:৫৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০১৭
  • / 519
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীর জুবলী রোড় এনায়েত বাজার এলাকার একটি পুকুর থেকে গোয়েন্দা পুলিশ শতাধিক রাউন্ড গুলি উদ্ধার করেছে। আজ বুধবার দুপুরে পুলিশ রাণীর দীঘি নামে পুকুরটিতে তল্লাশী চালিয়ে পলিথিনে মোড়ানো পিস্তলের গুলি উদ্ধার করেছে।

ডিবি পুলিশ জানায়, বুধবার দুপুরে রানীর দীঘিতে গোসল করতে নেমে স্থানীরা একটি বস্তার ভীতর গুলিগুলো দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে নগর গোয়েন্দা পুলিশ গিয়ে গুলিগুলো উদ্ধার করেছে।

গোয়েন্দা পুলিশের ওসি আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, দীঘির পূর্ব পাড়ে এলাকার শিশু-কিশোরেরা গোসল করার সময় পলিথিনে মোড়ানো গুলিভর্তি একটি প্যাকেট পায়।
এ সময় ওই এলাকায় দায়িত্বে থাকা গোয়েন্দা পুলিশের সদস্যরা খবর পেয়ে সেখানে যান এবং গুলিগুলো উদ্ধার করেন। উদ্ধার হওয়া গুলিগুলো পয়েন্ট ২২ বোরের পিস্তলের বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামের এনায়েত বাজারে পুকুর থেকে শতাধিক রাউন্ড গুলি উদ্ধার

আপডেট সময় : ০২:৫৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০১৭