ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

শৈলকুপায় উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ বালু উত্তোলন বন্ধ, সরঞ্জাম জব্দ

  • আপডেট সময় : ০৩:১৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০১৭
  • / 245
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় কবিরপুর নতুন ব্রীজ সংলগ্ন কুমার নদের তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২টি ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালনা শেষে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনি জানান, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কবিরপুর নতুন ব্রীজ সংলগ্ন কুমার নদে অভিযান চালানো হয়েছে। এসময় ২টি ড্রেজার মেশিন ও বালু উত্তোলনে ব্যবহৃত পাইপসহ সরঞ্জামাদী জব্দ করা হয়েছে। এর আগেও উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা হয়েছে।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী বিপণনের উদ্দেশ্যে নদীর তলদেশ থেকে বালু বা মাটি উত্তোলন করা সম্পূর্ণ অবৈধ বলে তিনি জানান। অভিযানে উপস্থিত ছিলেন শৈলকুপা থানা পুলিশের এসআই হাফিজুর রহমান।

স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন যাবৎ কুমার নদের বুকে প্রভাবশালী একটি চক্র ড্রেজার মেশিন দিয়ে দিনরাত বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলো। এতে করে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত কবিরপুর নতুন ব্রীজটি আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই হুমকির মূখে পড়তে যাচ্ছিল।

প্রভাবশালী চক্রের অবৈধ কাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ব্রীজ ও নদী রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শৈলকুপায় উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ বালু উত্তোলন বন্ধ, সরঞ্জাম জব্দ

আপডেট সময় : ০৩:১৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০১৭