ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ

নরসিংদীতে সন্ত্রাসীদের গুলিতে যুবক খুন

  • আপডেট সময় : ০৩:৪৩:০১ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০১৭
  • / 231
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী শহরের উত্তর সাটিরপাড়ার কথিত যুবলীগ নেতা সন্ত্রাসী রাহাত সরকার (২৫) কে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার দিবাগত রাত এক টার দিকে মাধবদী থানার আব্দুল্লাহ বাজার সংলগ্ন ঈদগাহের নিকট থেকে নিহতের লাশ উদ্ধার করে মাধবদী থানা পুলিশ। পুলিশের ধারনা রাহাত সরকারকে সন্ত্রাসীরা নরসিংদী থেকে ধরে নিয়ে মাধবদী থানার উল্লেখিত স্থানে গুলি করে হত্যা করেছে।

পুলিশ জানায়, রাত ১২ টার দিকে আব্দুল্লাহ বাজারের কয়েক জন ব্যবসায়ী গুলির শব্দ শুনে মাধবদী থানায় খবর দেয়। খবর পেয়ে মাধবদী থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে আব্দুল্লাহ বাজার এলাকায় গেলে স্থানীয় লোকজদের দেয়া তথ্য মতে ঈদগাহ সংলগ্ন স্থানে রাহাতের গুলিবিদ্ধ লাশ দেখতে পায় এবং সুরতহাল করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহত রাহাত সরকারের বিরুদ্ধেও নরসিংদী সদর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার পিতার নাম জসিম উদ্দিন সরকার বলে জানা গেছে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, গত শনিবার রাত ১০ টার দিকে বাসা থেকে খাওয়া দাওয়া শেষ করে যুবলীগের সম্মেলনের স্টেজ সজ্জিতকরণ কাজের উদ্দেশ্যে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে যায়। তারপর আর বাড়ী ফিরেনি। সকাল ৯ টার দিকে কেউ একজন ফোনে রাহাত হত্যাকান্ডের খবর দেয়। এ ব্যাপারে নিহতের পিতা জসিম উদ্দিন জানান, ময়নাতদন্ত শেষে দাফনের পর মামলা দায়েরের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে সন্ত্রাসীদের গুলিতে যুবক খুন

আপডেট সময় : ০৩:৪৩:০১ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০১৭