ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

মধ্য বৈরুতে হামলার হুঁশিয়ারি ইসরাইলের

  • আপডেট সময় : ১২:১৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / 73
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

লেবাননের রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলের একটি এলাকায় আজ বুধবার ভোরে জরুরি ভিত্তিতে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে সেখানে যেকোনো সময় বড় ধরনের হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদরাই বৈরুতের ‘বাশুরা’ এলাকার বাসিন্দাদের জন্য এই ‘জরুরি সতর্কতা’ জারি করেন।

তিনি জানান, ওই এলাকায় হিজবুল্লাহর একটি স্থাপনা লক্ষ্য করে ইসরাইলি বাহিনী অভিযান চালাবে।

বিবৃতির সঙ্গে একটি মানচিত্র প্রকাশ করেছে ইসরাইল। সেখানে বাশুরা এলাকার একটি নির্দিষ্ট ভবন চিহ্নিত করে দেওয়া হয়েছে। বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে ওই ভবনটি থেকে অন্তত ৩০০ মিটার (৯৮৫ ফুট) দূরে অবস্থান করতে বলা হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মধ্য বৈরুতে হামলার হুঁশিয়ারি ইসরাইলের

আপডেট সময় : ১২:১৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬