ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

চট্টগ্রাম বিমানবন্দরে ৩০০ কার্টূন বিদেশি সিগারেট জব্দ

  • আপডেট সময় : ০২:১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • / 86
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৩০০ কার্টূন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।

আজ সোমবার সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ, এনএসআই ও কাস্টমস কর্মকর্তাদের যৌথ অভিযানে এসব সিগারেট উদ্ধার করা হয়। জব্দ হওয়া সিগারেটের বিপরীতে প্রায় ৬ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে ওমানের মাস্কাট থেকে ‘সালাম এয়ার’-এর একটি ফ্লাইটে করে আতিকুর রহমান নামের এক যাত্রী চট্টগ্রামে পৌঁছান। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ইন্টেলিজেন্স ও এনএসআই-এর একটি যৌথ দল ওই যাত্রীর ওপর নজরদারি বাড়ায়। পরে তার ব্যাগেজ তল্লাশি করা হলে ভেতরে ৩০০ কার্টূন সিগারেট পাওয়া যায়।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, অভিযুক্ত যাত্রী আতিকুর রহমানের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী থানা এলাকায়। নিয়ম অনুযায়ী তার কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। উদ্ধারকৃত সিগারেটগুলো ‘ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম’ মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে ওই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, আমদানি নিষিদ্ধ পণ্যের অবৈধ অনুপ্রবেশ ঠেকানো ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দরে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরণের চোরাচালান বিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রাম বিমানবন্দরে ৩০০ কার্টূন বিদেশি সিগারেট জব্দ

আপডেট সময় : ০২:১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬