ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ফটিকছড়িতে অপহরণের পর যুবলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : ০২:২৫:২১ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০১৭
  • / 227
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে অপহরনের দুদিন পর মুহাম্মদ এনাম (৩৫) নামে স্থানীয় যুবলীগ সভাপতির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার তেলপারই খাল থেকে পুলিশ বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করেন। এর আগে গত রবিবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরিবারের পক্ষ থেকে বলা হয় মোটা অংকের মুক্তিপণের দাবীতে এনামকে অপহরণ করা হয়েছিল। পেশায় বালুর ব্যবসায়ী এনাম উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে জাফতনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা চৌধুরী জানান, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। মরদেহের সুরতহাল তৈরীর কাজ চলছে।’
স্থানীয় লোকজন জানান, গত রবিবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ হন। মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাকে না পাওয়ায় গত সোমবার বিকেলে তাঁর মা হালিমা বেগম ফটিকছড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

এরপর ঐ দিন রাত আটটার দিকে এনামের স্ত্রী শাহানা আকতার জান্নাতের মুঠোফোনে অজ্ঞাত পরিচয়ের একটি মুঠোফোন থেকে ২ লাখ টাকা মুক্তিপণ দাবী করা হয়। না হয় তাকে হত্যার হুমকি দেন।

আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. অহিদুল আলম জানান, এনাম সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনে আমার পক্ষে কাজ করেছেন। তার কাছ থেকে মুক্তিপণ দাবী করার পর থেকে বিষয়টি আমরা প্রশাসনকে অবহিত করেছি।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসান ও ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ইউসুফ মিয়া।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফটিকছড়িতে অপহরণের পর যুবলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:২৫:২১ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০১৭