ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৮৩১ জন

  • আপডেট সময় : ১১:৫৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 63
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

বরিশাল শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।ছবি: বাসস

‎দেশের ১১টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা আজ একযোগে শুরু হয়েছে। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, ১টি মাদরাসা শিক্ষা বোর্ড ও ১টি কারিগরি শিক্ষা বোর্ড। বরিশাল শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
‎
মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে এই পরীক্ষা।

এবার বরিশাল বোর্ডের অধীন ২১৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেবে বিভাগের ৬ জেলা ও মহানগরীর ১ হাজার ৫১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী।

এরমধ্যে ছাত্র ৩৭ হাজার ৯৪৪ জন এবং ৪৩ হাজার ৮৮৭ জন ছাত্রী।

মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৪ হাজার ১২১ জন, মানবিক বিভাগে ৪৯ হাজার ৪৩৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৬২ হাজার ৯ জন। এছাড়া অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৮২২ জন।

সুষ্ঠু ও সুন্দর এবং নকল মুক্ত পরিবেশে পরীক্ষা শেষ করতে প্রতিটি কেন্দ্রকে সিসিটিভি’র আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী।

তিনি আরো জানান, পরীক্ষা কেন্দ্রগুলো মনিটরিংয়ের জন্য ৮০টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। যাতে ২ জন করে ১৬০ জন থাকবেন। এছাড়া জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মনিটরিং টিম থাকবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৮৩১ জন

আপডেট সময় : ১১:৫৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬