ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

জাহাজ জব্দ করায় যুক্তরাষ্ট্রকে নিন্দা জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান ইরানের

  • আপডেট সময় : ১২:২৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 40
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্র একটি ইরানি কার্গো জাহাজ জব্দ করায় এর তীব্র নিন্দা জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। তেহরান এই ঘটনাকে জলদস্যুতা এবং দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে অভিহিত করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার জানান, ওমান সাগরে মার্কিন নৌবাহিনী গুলি চালিয়ে ‘তুস্কা’ নামের একটি ইরানি কার্গো জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে।

ট্রাম্প জানান, ইরানি পতাকাবাহী ওই জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি গতকাল মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে লিখেছেন, ‘এই ধরনের আচরণ মূলত জলদস্যুতা। এটি একটি বিপজ্জনক উসকানি, যা গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে।’

তিনি আরও বলেন, ‘এই বেআইনি পদক্ষেপ গত ৮ এপ্রিল স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট ও সরাসরি লঙ্ঘন। জাতিসংঘের সনদ অনুযায়ী এটি একটি আগ্রাসনমূলক কাজ।’

ইরাভানি অবিলম্বে এই ঘটনার নিন্দা জানাতে এবং জব্দ করা জাহাজটি দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানানোর জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

এদিকে, মঙ্গলবার নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন যে, তিনি ইরানের সঙ্গে আলোচনার জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়াচ্ছেন। তবে দেশটির বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ আগের মতোই বহাল থাকবে।’

এর আগে রোববার ট্রাম্প জানিয়েছিলেন, থামার সংকেত অমান্য করায় তুস্কা জাহাজটি জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘ইরানি ক্রুরা কথা শোনেনি। তাই আমাদের নৌবাহিনী জাহাজটির ইঞ্জিন রুমে গোলা ছুড়ে সেটির গতি থামিয়ে দেয়।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাহাজ জব্দ করায় যুক্তরাষ্ট্রকে নিন্দা জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান ইরানের

আপডেট সময় : ১২:২৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬