ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

ওমান উপকূলে কনটেইনার জাহাজে ইরানি গানবোট থেকে গুলি

  • আপডেট সময় : ০৭:০২:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 96
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ইরানের একটি গানবোট থেকে ওমান উপকূলের কাছে কনটেইনার জাহাজকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ হতাহত হয়নি। এক ব্রিটিশ সমুদ্র নিরাপত্তা সংস্থা বুধবার এ তথ্য জানিয়েছে।

জাহাজটির ক্যাপ্টেনের উদ্ধৃতি দিয়ে যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশন্স সেন্টার জানায়, আইআরজিসি গানবোট জাহাজটির কাছে এসে গুলি চালায়। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে আগুন লাগেনি এবং বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।

দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ঘটনাটি ওমানের উত্তর-পূর্বে ১৫ নটিক্যাল মাইল দূরে ঘটেছে। জাহাজের সব নাবিক নিরাপদে আছেন।

ব্রিটিশ সমুদ্র নিরাপত্তা প্রতিষ্ঠান ভ্যানগার্ড টেক জানায়, জাহাজটি ছিল লাইবেরিয়ার পতাকাবাহী। এটি হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পেয়েছিল।

তবে ইরানের তাসনিম সংবাদ সংস্থা দাবি করেছে, জাহাজটি ইরানের সশস্ত্র বাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে চলাচল করছিল।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে ইরান। একই সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যকর করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ঘোষণা দিয়েছেন, দুই দেশের মধ্যে ৮ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির মেয়াদ আরো বাড়ানো হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওমান উপকূলে কনটেইনার জাহাজে ইরানি গানবোট থেকে গুলি

আপডেট সময় : ০৭:০২:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬