ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ আটলান্টায় শুরু হচ্ছে উত্তর আমেরিকা বিএনপির মেগা কর্মশালা ও সম্মেলন- ২০২৬

  • আপডেট সময় : ০৭:০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 175
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সকল জল্পনা-কল্পনা ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯ঃ৪৫ মিনিট থেকে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় শুরু হতে যাচ্ছে প্রবাসে বিএনপির অন্যতম বৃহৎ রাজনৈতিক মিলনমেলা ‘উত্তর আমেরিকা বিএনপি কর্মশালা ও সম্মেলন-২০২৬’। জর্জিয়া বিএনপির সার্বিক আয়োজনে নরক্রসের গ্লোবাল মলের ইমপ্যাক্ট হলে (৫৬৭৫ জিমি কার্টার বুলেভার্ড) বসছে দুই দিনব্যাপী এই বিশাল আসর।

ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী আটলান্টায় এসে পৌঁছেছেন। স্থানীয় জর্জিয়া বিএনপির সদ্য প্রতিষ্ঠিত ঐতিহাসিক ঐক্যের পর এই মেগা সম্মেলন আয়োজিত হওয়ায় অনুষ্ঠানস্থল ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে চরম উৎসবমুখর পরিবেশ ও নতুন উদ্দীপনা।

বিভেদ ভুলে ঐক্যবদ্ধ জর্জিয়া বিএনপির স্বাগতিক ভূমিকায় এই বিশাল সম্মেলন প্রবাসে দেশনায়ক তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন তৃণমূলের নেতাকর্মীরা। আজ রাত ৯:৩০ মিনিটে নৈশভোজের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম সমাপ্ত হবে এবং আগামীকাল (রোববার) দ্বিতীয় দিনের মধ্য দিয়ে এই দুই দিনব্যাপী সম্মেলনের পর্দা নামবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ আটলান্টায় শুরু হচ্ছে উত্তর আমেরিকা বিএনপির মেগা কর্মশালা ও সম্মেলন- ২০২৬

আপডেট সময় : ০৭:০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬