ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

চুয়েটে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ৫ জুলাই

  • আপডেট সময় : ০৭:৪৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 28
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন আগামী ২ জুলাই অনুষ্ঠিত হবে। এরপর ৫ জুলাই থেকে নিয়মিত ক্লাস শুরু হবে।

বুধবার (৬ মে) সকালে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৬৪তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলের সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। সভায় অভ্যন্তরীণ ও বহিঃসদস্যরা অংশগ্রহণ করেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। সভায় বিভিন্ন একাডেমিক বিষয় নিয়ে আলোচনা শেষে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শুরুর আগে একাডেমিক কাউন্সিলের নতুন সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তারা হলেন- স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক সজীব পাল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শামসুল আরেফীন এবং যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চুয়েটে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ৫ জুলাই

আপডেট সময় : ০৭:৪৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬