ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

সিলেটের ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নিহত ৩

  • আপডেট সময় : ১১:৩১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 38
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

সিলেটের ফেঞ্চুগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারা গয়াসি হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জেলেরা হচ্ছেন, মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামালপুর গ্রামের ছাবির আহমদ (৪০), হামিদ মিয়া (৪৫) ও কাবিল মিয়া (৪৫)।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে হাওরে বড়শি দিয়ে মাছ শিকার করতে গিয়েছিলেন তারা। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে প্রথমে দুজনের লাশ উদ্ধার করা হয়। নিহত কাবিল মিয়ার লাশ বিকেল সাড়ে পাঁচেটার দিকে উদ্ধার করা হয়।

তিনি জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বজ্রপাতে নিহত হওয়ায় এবং এ ব্যাপারে পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় পোস্টমর্টেম ছাড়া লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটের ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নিহত ৩

আপডেট সময় : ১১:৩১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬