ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

১ ভোটে ক্যারিকে পেছনে ফেলে বর্ষসেরা হেড

  • আপডেট সময় : ১০:৩৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 19
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মাত্র ১ ভোটের ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন বাঁ-হাতি ব্যাটার ট্রাভিস হেড। অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্ককে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হওয়ায় ‘অ্যালান বোর্ডার মেডেল’ জিতেছেন হেড।

২০২৫ সালের ২৯ জানুয়ারি থেকে ২০২৬ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত হওয়া পারফরমেন্স বিবেচনায় এই নির্বাচন করা হয়। সেই সুবাদে হেড ১৫৩, ক্যারি ১৫২ এবং স্টার্ক ১৫০ ভোট পান। টানা দ্বিতীয়বার ও ষষ্ঠ ক্রিকেটার হিসেবে একাধিকবার অ্যালান বোর্ডার মেডেল জিতলেন হেড। এর আগে এই কীর্তি গড়েন রিকি পন্টিং-মাইকেল ক্লার্ক-স্টিভেন স্মিথ (চারবার করে), ডেভিড ওয়ার্নার (তিনবার) ও শেন ওয়াটসন (দুই বার)।

ব্রিজবেনে আজ এক অনুষ্ঠানে হেডকে মেডেল প্রদান করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বোর্ডার নিজেই। বর্ষসেরা হয়ে হেড বলেন, ‘অ্যালান বোর্ডারের কাছ থেকে মেডেল পেয়ে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান ও সম্মানিত বোধ করছি।’

তিনি আরও বলেন, ‘ভাবতে বেশ ভালো লাগছে, আমি দুটি মেডেল পেয়েছি। আমার সন্তানেরা ২০ বছর পর সেগুলো দেখতে পারবে। আমি এগুলোর বিষয়ে তাদের বলতে পারব।’

ঘরের মাঠে গত অ্যাশেজ সিরিজে তিন সেঞ্চুরিতে ৬২৯ রান করেন হেড। পার্থে সিরিজের প্রথম টেস্টে ৮৩ বলে ১২৩, অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে ১৭০ এবং সিডনিতে ১৬৩ রানের ইনিংস খেলেন তিনি। ‘শেন ওয়ার্ন টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার’ নির্বাচিত হন স্টার্ক। প্রয়াত স্পিন কিংবদন্তি ওয়ার্নের বাবা কিথের কাছ থেকে পুরস্কার নেন তিনি। এছাড়া বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন মিচেল মার্শ এবং বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হন টিম ডেভিড।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১ ভোটে ক্যারিকে পেছনে ফেলে বর্ষসেরা হেড

আপডেট সময় : ১০:৩৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬