ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভোলায় ২ হাজার ১৭৫ পিস ইয়াবাসহ ২মাদক বিক্রেতা আটক

  • আপডেট সময় : ০২:২৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০১৭
  • / 225
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধিঃ  ভোলায় ২ হাজার ১৭৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার(২২মে) বেলা সাড়ে ১১ টার দিকে সদরের ইলিশা ফেরীঘাট এলাকা থেক পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন, আব্দুল্লাহ ও সামসুল হক। তাদের বাড়ি কক্সবাজার এলাকায়।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সদরের ইলিশা ফেরীঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ ব্যাপারে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ভোলায় এটি ইয়াবার ২য় সর্বোচ্চ চালান আটক করা হলো। মাদক নিয়ন্ত্রনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এদিকে ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন জানান,আসন্ন মাহে রমাজানকে সামনে রেখে পুলিশের বিশেষ অভিযানে গত ২২ দিনে ৮৮৭১ পিচ ইয়াবা ট্যাবলেট  ও ১৮ কেজি গাঁজাসহ ৬০জনকে আটক করেছে পুলিশ। এদের বিরুদ্ধে ভোলা থানা ও জেলা গোয়েন্দা পুলিশ পৃথক পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো বলেন, ভোলায় জঙ্গি, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রনে পুলিশের এ বিশেষ অভিযান অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলায় ২ হাজার ১৭৫ পিস ইয়াবাসহ ২মাদক বিক্রেতা আটক

আপডেট সময় : ০২:২৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০১৭