ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

১৫ মাস নিষিদ্ধ আমিরাতের আসিফ

  • আপডেট সময় : ০৯:৩১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / 23
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ডোপিংয়ের দায়ে ১৫ মাসের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের অভিজ্ঞ ব্যাটার আসিফ খান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসিফের শাস্তির কথা নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

২০২৫ সালের ৮ সেপ্টেম্বর সংগৃহীত নমুনায় আসিফ খানের রক্তে মেস্টেরোলোনের বিপাকীয় উপাদানের উপস্থিতি পাওয়া যায়। মেস্টেরোলোন শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে ব্যবহার করা হয়। তাই ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে আসিফের নিষেধাজ্ঞার মেয়াদ কার্যকর হয়েছে। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত নিষিদ্ধ থাকবেন তিনি।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘আইসিসি অ্যান্টি-ডোপিং কোডের ২.১ ধারা লঙ্ঘনের কথা স্বীকার করেছেন আসিফ। বিশ্ব এন্টিডোপিং সংস্থা (ওয়াডা) ও আইসিসি সঙ্গে একটি কেস রেজ্যুলেশন চুক্তির মাধ্যমে এই শাস্তি মেনে নিযেছেন তিনি।’

আইসিসি আরও জানায়, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে ২৯ ডিসেম্বর সাময়িকভাবে নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আসিফের ব্যক্তিগত সব পারফরমেন্স বাতিল করা হয়েছে। ফলে ঐ সময়ে সব পদক, পয়েন্ট, প্রাইজমানি ও পুরস্কার হারাবেন তিনি।

৮ সেপ্টেম্বরের পর এশিয়া কাপ টি-টোয়েন্টি আসরে ভারত, ওমান ও পাকিস্তানের বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছিলেন আসিফ। সেসব ম্যাচগুলো রেকর্ড থেকে বাদ যাবে।

২০২২ সালের মার্চে ওমানের বিপক্ষে ওয়ানডে দিয়ে আরব আমিরাতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন পাকিস্তানে জন্ম নেওয়া আসিফ। ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত আমিরাতের হয়ে ৩৮টি ওয়ানডে ও ৫৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৫ মাস নিষিদ্ধ আমিরাতের আসিফ

আপডেট সময় : ০৯:৩১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬