ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

মাটিরাঙ্গায় ইয়াবাসহ ৩ ছাত্রলীগ কর্মী আটক

  • আপডেট সময় : ০৪:১৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭
  • / 373
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরায়া উপজেলার বাবুপাড়া এলাকায় থেকে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা সহ ৩ ছাত্রলীগ কর্মীকে আটক করেছে।

বুধবার রাতে  গোপন সংবাদের ভিত্তিতে বাবুপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে-মনু রায় ত্রিপুরা, রুবেল ও সুমন। আটককৃত রুবেল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং বাকীরা কর্মী বলে জানা গেছে।

সেনা বাহিনী সূত্র জানায়, বাবু পাড়া এলাকার বাসিন্দা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিনের বাসায় ইয়াবা বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী ঘটনাস্থলে যায়।

এ সময় আলা উদ্দিন পালিয়ে গেলেও তার বাসার সামনে থেকে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেলসহ ৩জনকে আটক করে।  এসময় তাদের তল্লাশি করে ৯টি ইয়াবা বড়ি, ৫টি মুঠোফোন ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচাজ মো: শাহাদাত হোসেন টিটু আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাটিরাঙ্গায় ইয়াবাসহ ৩ ছাত্রলীগ কর্মী আটক

আপডেট সময় : ০৪:১৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭