ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

চট্টগ্রামে অস্ত্র ও কার্তুজসহ ২ সন্ত্রাসী গ্রেফতার

  • আপডেট সময় : ০৪:৫০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০১৭
  • / 355
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার শান্তিনগর এবং জেলার হাটহাজারী উপজেলায় অভিযান চালিয়ে একটি এলজি ১২ রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ। শনিবার রাতে পৃথক এসব অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, রাতে বাকলিয়ার শান্তিনগর বগারবলি খাল পাড় থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম আলী আকবর (২৯)। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ।

বিষয়টি নিশ্চিত করে বাকরিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন,টহল পুলিশকে দেখে দৌড়ে পালানোর সময় আকবরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে র‌্যাব-৭ জানায়-জেলার হাটহাজারী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১১ রাউন্ড শর্টগানের কার্তুজসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।
২৭ মে শনিবার রাতে চিকনদন্ডী বড়মীর পাড়া লালিয়ারহাট চিকনদন্ডী ভূমি অফিসের সামনে অজ্ঞাতনামা এক ব্যক্তি অস্ত্রসহ অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে লেঃ কমান্ডার আশেকুর রহমান এর নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী সৈয়দ জোনায়েত আহমেদ রাসেল (৩১) আটক করে।

পরবর্তীতে আটককৃত তাকে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য মতে আসামীর বসত বাড়ির বিল্ডিং এর নীচ তলার পূর্ব পার্শ্বের কক্ষের সংযুক্ত টয়লেট এর উপর পাকা বক্সের ভিতর হতে ১১ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে অস্ত্র ও কার্তুজসহ ২ সন্ত্রাসী গ্রেফতার

আপডেট সময় : ০৪:৫০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০১৭