ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চট্টগ্রামে ঈদের বাজারের ভিড়ে চুরি, স্বামী-স্ত্রীসহ আটক ৩

  • আপডেট সময় : ১১:০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০১৭
  • / 443
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:  চট্টগ্রামে ঈদের মৌসুমে ভিড়ের মধ্যে ক্রেতাবেশে অভিনব কায়দায় চুরি চক্রের তিন সদস্যকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই নতুন শাড়ি, প্যান্ট, টি-শার্ট, জুতা, চামচ, বাচ্চাদের পোশাক, ইমিটেশন গয়নাসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

আটক তিনজন হলেন বোয়ালখালীর কালুরঘাটের রমজু মিয়ার ছেলে মো. সৈয়দ প্রকাশ লাদেন (৩৩), হাটহাজারীর সরকারহাটের ফতে মোহাম্মদের ছেলে তাজ মিয়া (৪০) ও তার স্ত্রী আনোয়ারা বেগম (৩৫)। এরা সবাই বাকলিয়া থানার তুলাতলী এলাকার বাসিন্দা।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। এরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন মধ্যম শ্রেণির মার্কেটে ক্রেতাবেশে চুরি করে আসছে।

চুরির কৌশল সম্পর্কে তিনি জানান, ফুটপাতের ঈদবাজার বা জহুর আহমেদ মার্কেটসহ ক্রেতার ভিড় লেগে থাকে এই ধরনের অন্যান্য মার্কেট টার্গেট করে এই চক্রটি চুরি করতে যায়। একজন নারী সদস্যসহ দুজন পুরুষ দোকানে গিয়ে একসাথে অনেকগুলো জিনিস দেখতে শুরু করে। এর মধ্যে পুরুষ সদস্যরা দোকানির মনোযোগে অন্যদিকে নিয়ে গেলে এ সুযোগে মহিলা সদস্যটি সামনে রাখা জিনিসগুলোর দুয়েকটি বোরকা বা ওড়নার নিচে লুকিয়ে ফেলে। এরপর জিনিসপত্র পছন্দ হচ্ছে না বলে অন্য দোকানে চলে যায়। ফলে বিক্রেতাও ভিড়ের মধ্যে দুয়েকটি জিনিস খোয়া গেলে বুঝতে পারে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে ঈদের বাজারের ভিড়ে চুরি, স্বামী-স্ত্রীসহ আটক ৩

আপডেট সময় : ১১:০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০১৭