ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চট্টগ্রামে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

  • আপডেট সময় : ০৩:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭
  • / 306
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম থেকে প্রায় ৮০ লাখ টাকা মূল্যে ২০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন নতুনপাড়া এলাকায অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং এলাকার মৃত সিদ্দিক আহম্মেদের ছেলে আনোয়ার হোসেন (৪৪)। একই উপজেলার কুলালপাড়া গ্রামের মৃত সৈয়দুর রহমানের ছেলে মহিবুল্লাহ মাহবুব (৫৫)।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের ওসি মোহাম্মদ মহসিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। ইয়াবাগুলো তারা টেকনাফ থেকে কম দামে কিনে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্রির জন্য নিয়ে আসা হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে উল্লেখ করে ওসি বলেন, গ্রেফতারদের সাথে আরোও তিনজন শহরে অবস্থান করছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

আপডেট সময় : ০৩:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭