ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

অপহরণ গুজব ছড়াচ্ছে পদ্মা সেতুর বিরোধীরা : তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০২:০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯
  • / 154
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পদ্মাসেতু ও দেশের চলমান উন্নয়নের বিরোধীরা শিশু অপহরণের গুজব ছড়াচ্ছে। এই সব দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সতর্ক করেন। মন্ত্রী আজ তার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘যেসব দুষ্কৃতকারী এ ধরনের গুজব ছড়াচ্ছে সরকার তাদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।’

শুধুমাত্র শিশু অপহণের গুজবের উপর ভিত্তি করে গণপিটুনীকে অনাকাঙ্ক্ষিত ও অত্যন্ত হৃদয় বিদারক উল্লেখ করে ড. হাছান বলেন, এ ধরনের ঘটনা বেআইনী।

তিনি আরো বলেন, সম্প্রতি গণপিটুনীতে বেশ কয়েকজন নিরপরাধ লোক মারা গেছেন এবং এই ঘটনাগুলো হত্যাকা-।
পুলিশ তাদের রাজনৈতিক পরিচয় জানে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আইন প্রয়োগকারী সংস্থাগুলো ইতোমধ্যেই ৪৪ জনকে গ্রেফতার করেছে।

তিনি বলেন, তার মন্ত্রণালয়ও শিশু অপহণের গুজবের উপর ভিত্তি করে গণপিটুনীর বিরুদ্ধে বিভিন্ন জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান বলেন, ‘কেউ অপহরণের একটিও প্রমাণ দেখাতে পারবে না। আমি সকলের প্রতি এই গুজবে কান না দেয়ার অনুরোধ করছি।’

দুষ্কৃতকারীদের সম্মিলিতভাবে প্রতিরোধের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এ ব্যাপারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করা উচিত। সরকার প্রথম থেকেই মাইকিং করে এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছে।

এক প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, সরকার বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে। কিন্তু বিএনপি ও গণফোরামের ত্রাণ কার্যক্রম শহরের প্রেসক্লাব ও নয়া পল্টন এলাকার মধ্যেই সীমাবদ্ধ।

তিনি বলেন, ‘আমি বন্যা দুর্গতদের সাহায্যে সর্বাত্মক চেষ্টা চালানোর জন্য বিএনপি ও গণফোরামের প্রতি আহ্বান জানাচ্ছি।

আওয়ামী লীগের এই আরো নেতা বলেন, সরকারের পাশাপাশি তার দলও বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। দলের নেতাকর্মীরা বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে। ড. হাছান বলেন, আগামীকাল সাংবাদিক, সংবাদ কর্মী ও সংবাদ সংস্থাগুলোর সাথে নবম ওয়েজবোর্ড রোয়েদাদ নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অপহরণ গুজব ছড়াচ্ছে পদ্মা সেতুর বিরোধীরা : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০২:০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯