ঢাকা ০১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার ছক, নিরাপত্তা জোরদার করল ওয়াশিংটন ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ দুই মাসের সর্বোচ্চ দরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চুক্তি না হলে রোববারই ইরানে হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প চার দিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী দাম্মাম বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিনির্বাপণে গিয়ে কর্মীর মৃত্যু সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির

অভিবাসী নৌকাডুবির পর আবারও অনুসন্ধান শুরু করেছে ডোমিনিকান নৌবাহিনী

  • আপডেট সময় : ০৩:১৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 156
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ডোমিনিকান প্রজাতন্ত্রের পূর্ব উপকূলে গত শুক্রবার একটি অভিবাসী নৌকা ডুবে যাওয়ার পর ২০ জন এখনও নিখোঁজ রয়েছেন।

শনিবার উদ্ধারকারী দলগুলো কঠিন পরিস্থিতিতে তাদের অনুসন্ধান পুনরায় শুরু করেছে বলে জানা গেছে।

সান্টো ডোমিঙ্গো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ডোমিনিকান সিভিল ডিফেন্সের প্রাদেশিক পরিচালক ফার্নান্দো ক্যাস্টিলো এএফপিকে জানিয়েছেন, গত শুক্রবার একটি অভিবাসী নৌকা ডুবে যাওয়া দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।

প্রায় ৪০ থেকে ৫০ জন অভিবাসনপ্রত্যাশীকে বহনকারী নৌকাটি যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকো অঞ্চলের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এখন পর্যন্ত উদ্ধার হওয়া মৃতদেহগুলোর মধ্যে একজন নারী, তিনজন পুরুষ এবং একটি শিশু রয়েছে। নিহতরা ডোমিনিকান এবং হাইতিয়ান নাগরিক।

সিভিল ডিফেন্সের পরিচালক জুয়ান সালাস বলেন, তীব্র ঢেউ, প্রচুর পরিমাণে সারগাসাম শৈবাল এবং সাহারা মরুভূমি থেকে উড়ে আসা ধুলোর কারণে অনুসন্ধান প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।

ওই কর্মকর্তা এএফপিকে বলেন, ‘সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল সারগাসাম, যার ফলে পানিতে কোনও দেহ বা কোনও উপাদান দেখা কঠিন হয়ে পড়ছে।’

ডোমিনিকান নৌবাহিনী জানিয়েছে, অভিবাসীরা ডোমিনিকান প্রজাতন্ত্রের পূর্ব প্রান্ত, পুন্টা কানার কাছে থেকে ‘অবৈধভাবে যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকোতে যাওয়ার চেষ্টা করছিল’।

কর্তৃপক্ষের মতে, অভিবাসন প্রত্যাশীদের একটি তথাকথিত ‘ইয়োলা’ নামক নৌকায় করে নিয়ে যাওয়া হচ্ছিল। যা সাধারণত কাঠ বা ফাইবারগ্লাস দিয়ে তৈরি এবং নিরাপত্তা বিধি মেনে চলে না।

ডোমিনিকান প্রজাতন্ত্র থেকে পুয়ের্তো রিকোতে একবার যেতে অভিবাসীদের সর্বোচ্চ ৭ হাজার ডলার খরচ করতে হয়।

এ কারণে গত এক দশকে ডোমিনিকান প্রজাতন্ত্র থেকে যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকোয় অবৈধভাবে অভিবাসন বেড়েই চলেছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অভিবাসী নৌকাডুবির পর আবারও অনুসন্ধান শুরু করেছে ডোমিনিকান নৌবাহিনী

আপডেট সময় : ০৩:১৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫